বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফাগুনের দুপুরে ঢাকায় শিলাবৃষ্টি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আজ (৯ ফাল্গুন) রাজধানীতে বৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিন সকাল থেকে ঢাকার আকাশে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। এরপর দুপুরে হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি।

 

আবহাওয়াবিদ জেবুন্নেছা বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়াও নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হচ্ছে। এটি বেশিক্ষণ স্থায়ী হবে না। তবে বিদ্যুৎ চমকাতে পারে।

এদিকে সকালে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর