নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয়েছে। এতে পরিচালক হিসেবে মাইনোরি বাংলাদেশ লিমিটেডের ৩ জন প্রতিনিধিকে মনোনীত করা হয়েছে। আলোচিত ৩ পরিচালক হলেন- মিয়া মামুন, মো. আফজাল হোসেন ও সিদরাতুল মাহাবুব হাসান।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মাইনোরি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৭.৬১ শতাংশ শেয়ার অধিগ্রণ করেছে। ফু-ওয়াং ফুডসের তিন পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুম আলোচিত শেয়ার বিক্রি করেছেন, যার সংখ্যা ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি।
গত ২০ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এই শেয়ার বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।






