বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো আপন দুই ভাইয়ের।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫২ সময় দেখুন
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো আপন দুই ভাইয়ের।

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ
ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে দ্রুতগতির একটি বাস পেছন থেকে সজোরে ধা*ক্কা দিলে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃ*ত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ীর শাহআলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধা*ক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গু*রুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃ*ত ঘোষণা করেন। অপর ভাই একরাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃ*ত্যু হয়।

নিহতদের জেঠাতো ভাই মো. সুজন জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। তাদের একটি পিকআপভ্যান রাস্তার পাশে পড়ে গেলে, কোম্পানির মালিক তাকে গাড়িটি উদ্ধার করতে বলেন। এরপর মোশারফ রাত ৩টার দিকে ছোট ভাই একরাম হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। গাড়িটি তুলে রাস্তার পাশে দাঁড় করানোর পর মোশারফ পিছনের চাকার ব্যবস্থা করতে গেলে, হঠাৎ নোয়াখালীগামী ‘লালসবুজ’ পরিবহনের একটি বাস পেছন থেকে পিকআপটিকে সজোরে ধা*ক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান এবং একরাম গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম নেওয়ার পথে তারও মৃ*ত্যু হয়।একসঙ্গে দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনায় এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে অজ্ঞাত একটি বাস সজোরে ধা*ক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের ম*রদেহ উদ্ধার করে। গু*রুতর আহত অপরজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃ*ত্যু হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর