বিশেষ প্রতিনিধি
ফেনী জেলা সোনাগাজীতে ইয়াবা ও গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। গত রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজীঘাট ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে ২৫ পিস ইয়াবাসহ জাফর ওরফে বারেক (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে উত্তর চর মজলিশপুর গ্রামের সফিউল্লাহর পুত্র।
অপরদিকে একই রাতে একই স্থানের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জাফর ইমাম সোহাগ (৪০) নামে আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের মৃত আঃ রশিদের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।