রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ফেনী তে ৬ বছরের কন্যা শিশু ধর্ষণের পর হত্যা- যুবক গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০৪ সময় দেখুন
ফেনী তে ৬ বছরের কন্যা শিশু ধর্ষণের পর হত্যা- যুবক গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি

ফেনীতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে ছয় বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (১৮) নামে এক যুবককে গ্রে*প্তার করেছে পুলিশ। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে এবং স্থানীয় সোনালী ব্রিকস ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে তার জামা পাওয়া যায়। পরে ট্যাংক থেকে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা শ্রমিক রাসেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পাঁচগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য নূর নবী জানান, শিশুটির পরিবার মাথিয়ারার একটি কলোনিতে ভাড়া থাকতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল নির্যাতন ও হ*ত্যার বিষয়টি স্বীকার করেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত রাসেল আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর