বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করলো সোনালী পেপার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৩ সময় দেখুন
ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করলো সোনালী পেপার – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : নতুন উৎপাদন লাইন স্থাপনের পর আজ থেকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, সোনালী পেপারের এই নতুন উৎপাদন লাইনটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কোম্পানিটি বছরে আনুমানিক ২ কোটি ৮০ লাখ পিস অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদন করতে পারবে এবং বছরে এর থেকে প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা অতিরিক্ত বিক্রয় রাজস্ব আয় সম্ভব হবে।

এর আগে, গত বছরের মে মাসের ২৪ তারিখে সোনালী পেপারের পরিচালনা পর্ষদ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপনের মাধ্যমে এই নতুন উৎপাদন লাইনটি স্থাপনের ঘোষণা দেয়।

অন্যদিকে, নতুন এই উৎপাদন লাইনে চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে আমদানিকৃত মেশিন ব্যবহার করা হয়েছে। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর