বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

বগুড়ায় পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২১ সময় দেখুন


বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনার পাঁচ দিন পর পুলিশের বিশেষ অভিযানে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মুরাদুন্নবী নিশান (২৭)। তিনি বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান।

এর আগে গত রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়।

আহতরা হলেন—উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে তিনি হঠাৎ একটি দোকানে ঢুকে পড়ে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা (নং-৩২) দায়ের করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ‘গ্রেপ্তারকৃত নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পুলিশের উপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর