মো: আল ইমরান সোহেল :
শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসী স্ত্রী ও তার ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোনো এক সময়ে উপজেলার গুজিয়ার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৩৫) ও তার ছেলে ইমরান নাজির (১৮)। ইমরান বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে আসেন। এ সময় তারা ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ পান। চিৎকার ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন তারা দেওয়াল টপকে বাড়ির ভেতর প্রবেশ করে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।