শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন প্রভাতী সংঘ রানার আপ রাজশাহী টাউন ক্লাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন প্রভাতী সংঘ রানার আপ রাজশাহী টাউন ক্লাব

লিয়াকত হোসেন, রাজশাহীঃ বঙ্গবন্ধু রাজশাহী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে হ্যাট্রিক শিরোপা লাভ করে ১৫ বারের মত লীগ চ্যাম্পিয়ন হয়েছে প্রভাতী সংঘ। আর রানার আপ হয়েছে রাজশাহী টাউন ক্লাব। আজ সোমবার(৭মার্চ) বেলা ১২টায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাসুদ সুজন। এর আগে সুজন বলেন, রাজশাহী আমার বুকের মধ্যে গাথা আছে আমি ঢাকার পরেই রাজশাহীকে দেখে থাকি। এছাড়াও তিনি বলেন, আপনাদের ভেন্যু ও অন্যান্য দাবীগুলি বোর্ড সভায় উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো। বিসিবির একক কোন ক্ষমতা নাই বিসিবিকে চলতে হয় আইসিসি এর নির্দেশনা অনুযায়ী। তার পরেও আপনাদের দাবীগুলি বাস্তবায়নের চেষ্টা করবো। এছাড়াও তিনি বলেন, এই লীগ পরিচালনায় যে সকল কর্মকর্তা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানায় এবং পরবতর্ীতে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সংগঠকদের প্রতি আহ্বান জানান। পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হলে ক্রীড়াবান্ধব পরিবার। তাই তিনি নিজের হাতে রান্না করে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের খেতে দিয়েছিলেন কিন্তু আমরা রাজনীতি করেও সে সুযোগ পাইনি। রাজশাহীতে খেলাধুলা পিছিয়ে যাওয়া খেলাগুলি আবারো নতুন উদ্যোগে চালু হয়েছে। এছাড়াও তিনি বলেন আজ আমাদের গর্বের বিষয় যে দুইজন প্রাক্তন অধিনায়ককে মঞ্চে দেখতে পাচ্ছি। এই খেলায় যে সকল কর্মকর্তগণ আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানায়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট কমিটির সদস্য সচিব তৌরিদ আল মাসুদ রনি, প্রভাতী সংঘের সভাপতি আব্দুল মজিদ, টাউন ক্লাবের সভাপতি ইনতেখার আলম বাবর। এ সময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনুর রহমান টিংকু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল সহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর