রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করছে মাউশি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করছে মাউশি


স্টাফ করেসপন্ডেন্ট

বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার (২২ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালককে বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়, বর্তমানে বর্ষায় অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় বন্যায় যেসব জেলা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাউশি এ তথ্যগুলো ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের মেইলে (direction.mew@gmail.com) সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উজলো ও জেলার সব তথ্য একত্রি করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিকের ই-মেইলে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করেছে।

প্রতিষ্ঠানটি বলছে, বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলা বা জেলা থেকে তথ্য পাঠানো হলে গ্রহণযোগ্য হবে না।

যেসব তথ্য দিতে বলা হয়েছে সেগুলো হলো- বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান (মোট সংখ্যা ও নাম, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান (মোট সংখ্যা ও নাম)। এছাড়া পাঠদান কার্যক্রম পরিচালনা করা সম্ভব, আংশিক সম্ভব, সম্ভব নয়, বন্যাকবলিত এলাকার মোট শিক্ষার্থীর সংখ্যাও পাঠাতে বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর