ছিনিয়ে নেন নগদ টাকা মোবাইল, পুলিশ এসে উদ্ধার
চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়ার ৫নং ওয়ার্ডের আবদুল মালেক (তালা প্রতীক) নামে এক প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারী) দুপুর সাড়ে বারোটায় নির্বাচনী প্রচারণায় সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর আনোয়ারা থানা পুলিশ এসে প্রার্থীকে উদ্ধার করেন।
প্রার্থী আবদুল মালেক জানান, নির্বাচনী প্রচারণার শেষ নিয়ে আমি লোকজন নিয়ে বরুমচড়ার ৫নং হাজী ওমর আলী মাঝির বাড়িতে প্রচারণায় যায়। ভোট চেয়ে চলে আসার সময় জামে মসজিদের হুজুরের কাছ থেকে দোয়া চাওয়ার সময় এক বৃদ্ধ মহিলা এসে আমাকে বাড়িতে চা খেতে ডাকেন এবং চা খেয়ে চলে আসার সময় আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মামুনুর হক মামুন ও তার লোকজন এসে আমার উপর হামলা করে।
তিনি আরো বলেন, মামুনুর হক মামুনসহ কয়েক জন তার সমর্থকরা আমাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেন আর তিন ঘন্টা আমাকে আটকে রাখেন। আমার সমর্থকরা পুলিশকে জানালে পুলিশ এসে টাকা ও মোবাইল উদ্ধার করেন এবং আমাকে প্রাণে রক্ষা করেন।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমার এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করলে আমার এলাকার মানুষকে শান্ত থাকার জন্য আহ্বান জানায়।
আনোয়ারা থানার উপ পুলিশ পরিদর্শক নফেল জানান, বরুমচড়ার ৫নং ওয়ার্ডের দুই প্রার্থীর হাতাহাতির ঘটনায় পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় কোনো প্রার্থী থানায় লিখিত অভিযোগ করে নাই।