সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২২৫ সময় দেখুন
বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ


ডেস্ক রিপোর্টঃঃ  বসুন্ধরা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর ও অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এজিএম/ডিজিএম। পদের সংখ্যা : উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : বিবিএ ও এমবিএ পাস হতে হবে। তবে এইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  শ্রম আইন ও পিপল ম্যানেজমেন্ট বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়াও স্মার্ট, এনার্জেটিক ও ডায়নামিক হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এইচআরআইএস ও এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী তাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর নারায়ণগঞ্জে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ও ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১০ জুন, ২০২২

বেসরকারি চাকরির আরও খবর পেতে নিয়মিত পড়ুুন ঢাকাপোস্ট জবস পেইজ। আপডেট পেতে ক্লিক করুন এখানে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর