মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বাংলাদেশের ৬১ জেলায় যেসব আইন পরিচালিত পার্বত্য চট্টগ্রামে একই আইন চালুর দাবি পিসিসিপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ সময় দেখুন
বাংলাদেশের ৬১ জেলায় যেসব আইন পরিচালিত পার্বত্য চট্টগ্রামে একই আইন চালুর দাবি পিসিসিপির

আহমদ বিলাল খান

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার প্রতিবন্ধী মারমা নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৬১টি জেলাতে যেসব আইনে পরিচালিত হচ্ছে সেভাবে করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে একই আইনের অধীনে পরিচালিত করতে বর্তমান সরকারের কাছে দাবি জানান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে পিসিসিপির নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশ বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে প্রথাগত সামাজিক বিচারে অভিযুক্তদের ৩ লাখ টাকা জরিমানা করা হলেও ভুক্তভোগীকেও সমাজের নিয়ম ভঙ্গের অভিযোগে অর্থদণ্ড দেওয়া হয়- যা অন্যায্য ও অমানবিক বলে উল্লেখ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।

এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শাখাওয়াত হোসেন, পিসিএনপি সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চংড়াছড়ি মুখ এলাকায় এক প্রতিবন্ধী মারমা নারীকে স্বজাতি তিন ব্যক্তি যৌন নির্যাতন করেছে বলে জানা গেছে।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা পাহাড়ে সামাজিক বিচারের নামে নারীর প্রতি সহিংসতার এক জঘন্য উদাহরণ। অপরাধীদের অর্থদণ্ড দিয়ে দায়মুক্তি দেওয়া বিচার নয়, বরং অবিচার।

তারা আরও বলেন, পাহাড়ে নারীর প্রতি সহিংসতা ও দ্বিমুখী নীরবতা মানবাধিকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের উচিত অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

বক্তারা সকল মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজকে এই ঘটনায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর