মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মরগান স্ট্যানলি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মরগান স্ট্যানলি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক মরগান স্ট্যানলি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ব্যাংকটি পুঁজিবাজারের বিভিন্ন উপকরণ ও ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বুধবার (৩ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে মরগান স্ট্যানলির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

বৈঠককালে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য খাতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে মরগান স্ট্যানলির প্রতিনিধিরা।

বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। প্রতিষ্ঠানটি এশিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে আসছে।

বাংলাদেশে স্থির আয়ের সিকিউরিটিজ এবং পুঁজিবাজারের উপকরণে বিনিয়োগের বিষয়ে মরগান স্ট্যানলির সাথে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি অন্যান্য খাতের জন্য অবকাঠামো প্রকল্পের অর্থায়নের জন্য বলা হয়।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টে যুক্তরাজ্যে রোড শো করতে যাচ্ছে বিএসইসি। লন্ডনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ও ম্যানচেস্টারে রোববার (৮ নভেম্বর) এ দুই দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের রোড শো’র উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর