বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ সময় দেখুন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিণিধি: “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরী ও সেক্রেটারী মো: রশিদুল হাসান এর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মো: নাসির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, সহকারী উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার নায়েবে আমির মাও: মো: আব্দুল বাকী, মো: আব্দুল্লাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান প্রমুখ।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর