বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাকেরগঞ্জে বিএনপি নেতা জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
বাকেরগঞ্জে বিএনপি নেতা জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার মকিমাবাদ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মকিমাবাদ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেশ কিছুদিন ধরে মকিমাবাদ মেডি নার্সিং ও প্রতিভা একাডেমিক কেয়ার কোচিং সেন্টারে চাঁদা দাবি করে আসছিল চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকির ডাকুয়ার নেতৃত্বে তার আপন ভাই সাহেব ডাকুয়া, দেলোয়ার ডাকুয়া, আমির আলি ডাকুয়া এবং তার ভাইয়ের ছেলেরা আনুমানিক ২০-২৫ জন কোচিং সেন্টারে ঢুকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে ওই কোচিং সেন্টারের শিক্ষিকা নীলিমা আক্তার গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে মামলার প্রধান আসামি জাকির ডাকুয়াকে গ্রেপ্তারের দাবী জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর