বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দেখুন
বাকেরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাকেরগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান, আলাউদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মোল্লা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন ফলজ গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর