মোঃ মশিউর রহমানের,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সিলেট, সুনামগঞ্জসহ দেশব্যাপী বানবাসী মানুষের সাহায্যার্তে নগদ অর্থ ও ত্রান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। রোববার সকালে জেলা বিএনপির উদ্যোগে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে সারা শহর জুরে চলে এ ত্রান সংগ্রহ কার্যক্রম।
ত্রান সংগ্রহে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, তাঁতীদল নেতা শাহআলম, শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. আজগর আলী, জেলা ছাত্রদলের সভাপতি দূর্জয় হোড় শুভ, বিএনপি নেতা হাদিউজ্জামান সোহেল’সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।