বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বাম জোটের হরতালে লেবার পার্টির সমর্থন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০৮ সময় দেখুন
বাম জোটের হরতালে লেবার পার্টির সমর্থন

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সারের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর্মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত আগামীকাল ২৫ আগস্ট সারা দেশে অর্ধ দিবস কর্মসূচীর প্রতি পরিপূর্ণ নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন এ সমর্থনের কথা ব্যক্ত করেন।

তারা বলেন, মেহনতি মানুষের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নেই, অথচ বাজার ঊর্ধ্বমুখী রোধ করতে ব্যর্থ এই সরকার। এই সরকার লুটেরাদের স্বার্থ রক্ষায় নিজেদের সকল সময় ব্যাস্ত রাখছে। বৈশ্বিক পরিস্থিতির সামান্য ধাক্কায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে।

নেতৃদ্বয় বলেন, চায়ের দাম, চালের দামসহ সব পণ্যের দাম যদি বেড়ে থাকে, শ্রমিকদের মজুরি কেন বাড়বে না? সরকারের কারণেই অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার নিজেদের লোকদের দিয়েই লুটপাটকে জারি রেখেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর