শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন- ডেনিস ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২০৭ সময় দেখুন
বালিয়াডাঙ্গীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন- ডেনিস ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাস্তুহারালীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের পুত্রবধূ ডেনিস ইসলামের সহায়তায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী বাস্তুহারালীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার(২২ জানুয়ারী) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৩ শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক নারী-পুরুষের হাতে একটি করে কম্বল তুলে দেন বালিয়াডাঙ্গী উপজেলার মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঠাকুরগাঁও-২ আসনের ভবিষ্যত কান্ডারী ও বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভানোর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ট মোহন রায়, জাতীয় হিন্দু মহাজোট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুজন ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম মামুন প্রমুখ।

উত্তরবঙ্গের চলমান এই হাড় কাপানো শীতে শীত নিবারণের জন্য কম্বল পেয়ে কেন্দ্রীয় বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক ডেনিস ইসলাম ও এমপি দবিরুল ইসলামের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কম্বল পাওয়া এসব অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর