রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

বাড়ছে সারাদেশের তাপমাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
বাড়ছে সারাদেশের তাপমাত্রা


বাড়ছে তাপমাত্রা, কমেছে বৃষ্টিপাত

ডেস্ক রিপোর্টঃঃ  বন্যাকবলিত সিলেট ও ভূমিধসের শঙ্কায় থাকা চট্টগ্রামের বৃষ্টিপাত কমেছে। একইসঙ্গে বাড়ছে সারাদেশের তাপমাত্রা।

বুধবার (২২ জুন) আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান স্বাক্ষর করা পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে হয়েছে ২২ মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ১২০ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। গত দুইদিনে আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে দেশের তাপমাত্রা বাড়ছে।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর