শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিএনএনআরসি’র চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ইপসা’র মোঃ আরিফুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ সময় দেখুন
বিএনএনআরসি’র চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ইপসা’র মোঃ আরিফুর রহমান

বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান। বিএনএনআরসি জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল-ইউএন ইকোসোক এর পরামর্শক প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মরত রেডিও ও যোগাযোগীয় দক্ষতা উন্নয়ন ভিত্তিক সংগঠনসমূহের জাতীয় ভিত্তিক নেটওয়ার্ক সংগঠন।

বিগত ২০ বছর যাবত নেটওর্য়াক সংগঠনটি কমিউনিটি রেডিও ও তৃণমূল পর্যায়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। একজন উন্নয়ন গণমাধ্যমকর্মী হিসেবে মোঃ আরিফুর রহমান কমিউনিটি রেডিও “রেডিও সাগরগিরি”র মাধ্যমে শুরু থেকেই তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমাজ উন্নয়ন ও যোগাযোগীয় দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মোঃ আরিফুর রহমান ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ বৃহত্তর চট্টগ্রামের অনেকগুলো সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর