মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

বিএনপি’র লক্ষ্য তারুণ্যনির্ভর, কর্মসংস্থানমুখী বাংলাদেশ: সালাহ উদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
বিএনপি’র লক্ষ্য তারুণ্যনির্ভর, কর্মসংস্থানমুখী বাংলাদেশ: সালাহ উদ্দিন


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আগামী দিনে দলটির রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে বলেছেন, ‘তারুণ্যের ভাবনাকে প্রাধান্য দিয়ে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই তাদের প্রধান লক্ষ্য।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন এই দেশের যুবসমাজকে একত্রিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, উজ্জীবিত করতে হবে, জাতি বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকেই আমাদের যুবদলের যাত্রা শুরু।’

তিনি জানান, দলটি সারাদেশে যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করতে সফর করেছে এবং তাদের ভাবনাকে আত্মস্থ করে কর্মসূচি প্রণয়ন করছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ।’

তিনি দলের অভ্যন্তরে ও জাতির মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ‘জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য, কেউ যাতে ভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি।’

সালাহ উদ্দিন আহমেদ যুগপৎ আন্দোলনকারী এবং অন্যান্য বৃহত্তর জোটের শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের বৈতরণী পার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর