নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের পর্ষদ সভা ২৩ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
বিএসআরএম স্টিলের পর্ষদ সভা ২৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।






