বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিএসইসির আপিল বাতিল, এসএমইতে থাকছে না বিনিয়োগসীমা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
বিএসইসির আপিল বাতিল, এসএমইতে থাকছে না বিনিয়োগসীমা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের এসএমই (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত ইস্যুতে বিএসইসির করা আপিল বাতিল করেছে হাইকোর্ট। ফলে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার শর্ত আর থাকছে না।

সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আদেশের অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে ২ মাসের মধ্যে রুলটি শুনানি ও নিষ্পত্তি করার জন্যেও নির্দেশ দেওয়া হয়।

আদেশ হাইকোর্ট বলেন, আমরা উভয় পক্ষের আইনজীবীদের কথা শুনেছি এবং হাইকোর্ট বিভাগের অপ্রকৃত আদেশ এবং রেকর্ডে থাকা অন্যান্য উপকরণগুলি পর্যবেক্ষণ করেছি। শুনানির পর আমরা মনে করি যে ন্যায়বিচারের শেষটি সর্বোত্তমভাবে পরিবেশিত হবে যদি বিধিটি নিজেই হাইকোর্ট বিভাগ মেধার ভিত্তিতে নিষ্পত্তি করে।

এর আগে গত বছরের (১৩ নভেম্বর) এক রিট পিটিশন দায়েরের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এসএমই মার্কেটে বিনিয়োগসীমার কারণ জানতে চায় হাইকোর্ট। এর প্রেক্ষিতে ৩ মাসের জন্য এসএমইতে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করেছিল হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে উচ্চ আদালতে আপিল করেছিল বিএসইসি। তবে সংস্থাটির আপিল বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।

গত বছরের ২২ সেপ্টেম্বর সর্বশেষ এসএমই প্লাটফর্মের বিনিয়োগের জন্য বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশে বলা হয়, এসএমইতে লেনদেনে যোগ্য বিনিয়োগকারী হতে পুঁজিবাজারে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর