মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বিএসইসির যুক্তরাজ্যের রোড শোতে অংশগ্রহন করবেন গভর্নর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
বিএসইসির যুক্তরাজ্যের রোড শোতে অংশগ্রহন করবেন গভর্নর – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কেউ রোড শোতে অংশ নিতে দেখা যায় না। তবে আগামি অক্টোবরের শেষের দিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোতে অংশগ্রহন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

এ বিষয়ে বিএসইসি সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয় যুক্তরাজ্যের রোড শোতে অংশগ্রহন করবেন বলে আজ (১৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন। এর আগে উনাকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অংশগ্রহনের জন্য দাওয়াত দিয়েছিলেন।

তবে গত ২ বারের রোড শোতে কেন্দ্রীয় ব্যাংকের কেউ অংশগ্রহন করেন নি। তবে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোতে গভর্ণর অংশগ্রহনের সম্মতি দিয়ে পরিস্কার করিয়ে দিয়েছেন বলে বিএসইসির দাবি।

জানা গেছে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোর উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

উল্লেখ্য, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন দেশে রোড শো করার উদ্যোগ নেয়া হয়। এরইমধ্যে দুবাই এবং যুক্তরাষ্ট্রে রোড শো সম্পন্ন হয়েছে। চলতি মাসের ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে এবং ২২ সেপ্টেম্বর জেনেভায় রোড শো হবে।

এছাড়া রাশিয়া, রোম, টরেন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসির।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর