রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে- মাহমুদুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে- মাহমুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি
০১ নভেম্বর-২৪

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে।

আজ শুক্রবার ০১ নভেম্ববর দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

নগরীর লাভলেইনস্থ সিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে, তাই ছাত্র গ্রন্থার বিজয়ী এখনো পুরোপুরি অর্জন হয়নি।

হাসিনার দোসররা সংখ্যালঘু কার্ড নিয়ে হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদ নানা ধরনের চক্রান্তে লিপ্ত। এই চক্রান্ত প্রতিহত করা না গেলে আমাদের অস্তিত্ব হুমকীর মুখে পড়বে। এই হুমকী প্রতিহত করতে হলে জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংগঠনের আবির্ভাব হয়েছে যা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে দূর্বল করে দিতে পারে। সংখ্যালঘু ইস্যকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মাঠে নামার জন্যএ তিনি ভারতীয় আধিপত্যভাদ বিরোধী দেশ প্রেমিক শক্তিকে মাঠে নামার আহবান জানান মাহমুদুর রহমান।

অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরন আসন্ন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, নির্বাচনের জন্য তাড়াহুড়া করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি সমুহের মধ্যে দুরত্ব সৃষ্টি করা যাবেনা।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময়ে সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের
সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ, সিনিয়র সদস্য মোঃ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, শাহনেওয়াজ রিটন, সাংবাদিক ফারুক মুনির, এম এ হোসাইন, মিলাদ মুন্না, মোহাম্মদ আলী, আরিয়ান লেনিন, শহিদুল ইসলাম বাবর, ব্যাংকের গিয়াস উদ্দিন প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর