রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠানোর অনুমতির আদেশ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২১:৩২ | আপডেট: ৬ মে ২০২৫ ২২:২০

ঢাকা: প্যাথলজিক্যাল নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে স্যাম্পল পাঠাতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের বাধ্যতামূলক অনুমতির আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার মাসের মধ্যে যেসব ল্যাব এ ধরনের নমুনা বিদেশে পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যেসব জরুরি পরীক্ষা দেশে হয় না, তার তালিকা গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

এর আগে, গতকাল সোমবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয় বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে পূর্বানুমতি নিতে হবে। এমন কী, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে পাঠানো স্যাম্পল।

সারাবাংলা/এমএইচ/আরএস

অনুমতির আদেশ স্থগিত
বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠানো
স্বাস্থ্য অধিদফতর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom