বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিদেশ সফরে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
বিদেশ সফরে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছাড়


ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও বিশেষ প্রয়োজনে বিদেশ যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রয়োজনে নিজস্ব অর্থায়নে ব্যক্তিগতভাবে বিদেশ ভ্রমণে যেতে পারবেন। পাশাপাশি পবিত্র হজ পালন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যেতে পারবেন তারা।

এর আগে, এক নির্দেশনায় বলা হয়েছিল, পুনরাদেশ না দেয়া পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক নিজ দেশে এবং বিদেশি আয়োজক সংস্থার সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ বা স্ট্যাডি ট্যুর-ওয়ার্কশপ-এক্সপোজার-সভা-সেমিনারে অংশগ্রহণ করতে পারবে। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর