মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন পলক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দেখুন
বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন পলক


বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি অফ রাখার জন্য আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি, বিভাগের সভাকক্ষে আয়োজিত পূর্বে নির্ধারিত সভায় সীমিত লাইট জ্বালিয়ে সভা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮:৪০ মিনিটে আইসিটি টাওয়ারের অফিসে প্রবেশ করেই করিডোরের অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করেন প্রতিমন্ত্রী। তিনি আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর এবং অফিস কক্ষ ঘুরে দেখেন।

অফিস, কিচেন, করিডোরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে দেখে প্রত্যেকটি দপ্তরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এক মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তবে সে কাজটি নিজের ঘর থেকে শুরু করা দরকার। আর সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর