বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিনিয়োগকারীদের জন্য বিএটি বাংলাদেশ প্রকাশ করল ইএসজি প্রতিবেদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
বিনিয়োগকারীদের জন্য বিএটি বাংলাদেশ প্রকাশ করল ইএসজি প্রতিবেদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পরিবেশগত, সামাজিক ও সুশাসনে স্বচ্ছতা নিশ্চিত করে ইএসজি প্রতিবেদন ২০২২ প্রকাশ করেছে বিএটি বাংলাদেশ।

এদেশে প্রথম কোম্পানি হিসেবে গত বছর ইএসজি প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতায় এবার নিয়ে এলো দ্বিতীয় প্রতিবেদন।
ইএসজি প্রতিবেদন সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানকে তার কর্মকান্ড প্রকাশ করতে এবং নিয়ম-কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করে। পুজিবাজারের তালিকাভুক্ত বিএটি বাংলাদেশ এ প্রতিবেদনটি প্রকাশ করেছে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের জন্য।

প্রতিষ্ঠানের বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে, বিএটি বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ঠিক করেছে; যার মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো, দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও মানুষের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি।
প্রতিষ্ঠানটি তাদের ইএসজি উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ৮টি অর্জনে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ‘এসডিজি অর্থায়ন কৌশল -বাংলাদেশ প্রেক্ষিত’ অনুযায়ী টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বেসরকারি খাত থেকে ৪২ শতাংশ অর্থায়ন প্রয়োজন। এর সাথে সামঞ্জস্য রেখে, বেশ কয়েকটি
বহুজাতিক এবং দেশীয় প্রতিষ্ঠান উল্লেখযোগ্য অবদান রাখছে এবং এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিএটি বাংলাদেশ।

প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি – দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে। জিআরআই মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে সাসটেইনিবিলিটি প্রতিবেদনের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক মেনে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনটির জন্য আগ্রহী বিনিয়োগকারী ও
শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই প্রতিবেদন পেতে পারেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর