নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এ জন্য অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি), আনুপাতিক হার (পিই রেশিও), কারণ এগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। কারণ পিই রেশিও না থাকলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি)। এটি যত বেশি থাকবে বিনিয়োগের জন্য ততই উত্তম।
উল্লেখ্য, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বর্তমান পিই রেশিও ২০.৫৬ ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৬.৩৬ টাকা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০১৬ সালে ১.৪৫ টাকা, ২০১৭ সালে ১.৪৪ টাকা, ২০১৮ সালে ১.৪৯ টাকা, ২০১৯ সালে ১.৬৮ টাকা এবং ২০২০ সালে ২.১৮ টাকা।
জানা যায়, (জুলাই-সেপ্টেম্বর ২০২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুসারে ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭১ টাকা, আগের বছর একই সময়ে যা ছিলো ০.৫৪ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৩৬ টাকা। আগের বছরে ৩১ ডিসেম্বর, যা ছিলো ১৪.৪৫ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০১৯ সালে ৫ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এছাড়াও কোম্পানিটি ২০২০ সালে ১০ শতাংশ, ২০১৯ সালে ৫ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ ও ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২০০৯ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১১ লাখ ৬৫ হাজার ২১৫টি। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৯.৪৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮.৯৬ শতাংশ শেয়ার, বাকি শেয়ারের ৫১.৫৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
গত এক মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০.৬০ টাকা থেকে ৫৮.৬০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ৩৪.৫০ টাকা থেকে ৭৯.৬০ টাকায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এ কোম্পানি বর্তমানে মার্কেটে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।