নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এ জন্য অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি), আনুপাতিক হার (পিই রেশিও), কারণ এগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। কারণ পিই রেশিও না থাকলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি)। এটি যত বেশি থাকবে বিনিয়োগের জন্য ততই উত্তম।
উল্লেখ্য, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বর্তমান পিই রেশিও ১৯.১৮ ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৪১৫.২০ টাকা।
পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২০১৭ সালে ৬২.৬০ টাকা, ২০১৮ সালে ৬৫.৯৫ টাকা, ২০১৯ সালে ৮০.৯২ টাকা, ২০২০ সালে ৭০.৫৪ টাকা এবং২০২১ সালে ৮০.৫৪ টাকা।
জানা যায়, (জানুয়ারি-মার্চ’২২) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুসারে ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯.৬৫ টাকা, আগের বছর একই সময়ে যা ছিলো ১৮.৮৮ টাকা। ৩১ মার্চ, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১৫.২০ টাকা। আগের বছর একই সময়ে যা ছিলো ৩৭৪.৬৩ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২১ সালে ৫৫০ শতাংশ, ২০২১ সালে ৪০০ শতাংশ, ২০১৯ সালে ৫০০ শতাংশ, ২০১৮ সালে ৩৭৫ শতাংশ ও ২০১৭ সালে ৩৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি বিগত ৫ বছরে কোনো বোনাস লভ্যাংশ দেইনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ২০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৭৬ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০টি। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.৮০ শতাংশ শেয়ার, বাকি শেয়ারের ১২.২০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
গত এক মাসে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৭১.২০ টাকা থেকে ১৫০৭.৫০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ১৫০৫.১০ টাকা থেকে ১৫২৫ টাকায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের এ কোম্পানি বর্তমানে মার্কেটে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।