বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বিনিয়োগ বিকাশের লক্ষ্যে একসাথে কাজ করবে বিডা ও ফিকি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৮২ সময় দেখুন
বিনিয়োগ বিকাশের লক্ষ্যে একসাথে কাজ করবে বিডা ও ফিকি


অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মাল্টিপারপাস হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর মধ্য এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন মহোয়দয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসের এজাজ বিজয়, সভাপতি ফিকি।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে বিডা’র নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকি’র নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও ফিকি সহযোগিতার ভিত্তিতে কাজ করেবে। ফিকি ও বিডা যৌথ ভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে। ফিকি এবং বিডা যৌথভাবে বাংলাদেশের বর্তমান এবং সম্ভাব্য রাজস্ব ও আর্থিক নীতি, ইজ অফ ডুয়িং বিজনেস এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে গবেষণা ও পরামর্শ প্রদান করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, “বিডা এবং ফিকি ইতিমধ্যেই বেসরকারি খাতের প্রবৃদ্ধির সুবিধার্থে এবং নতুন বিনিয়োগের সুযোগ উন্নীত করতে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে। আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার হয়েছি, যার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের সর্বচ্চো সেবা প্রদানের মাধ্যমে অধিক পরিমাণ এফডিআই অর্জন করতে সক্ষম হব।”

এ সময়ে তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে বিডা নিরলস ভাবে কাজ করে চলছে। ইতোমধ্য আমরা বিডা ওএসএস এর মাধ্যমের বিনিয়োগকারীদের ১৯টি প্রতিষ্ঠানের ৫৮টি সেবা প্রদান করে আসছি, এবং ফিকি সহ সর্বোমোট ৪০ টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি , বাকি প্রতিষ্ঠানগুলোর সেবা দ্রুতই বিডা ওএসএস এর মাধ্যমে প্রদান করা হবে। এসময়ে তিনি বিনিয়োগকারীদের ওএসএস এর মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ফিকি এর সভাপতি জনাব নাসের এজাজ বিয়জ বলেন, বিনিয়োগ বিকাশে বিডা’র অংশীদার হতে পেরে আমরা আনন্দিত, আমরা বিশ্বাস করি যে এশিয়ার ভিতরে বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের সেরা গন্তব্য । ৫৭ বছর আগে যাত্রা শুরু করা ফিক’র বিশ্বের ৩৫টি অধিক দেশে সদস্য রয়েছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সেই সব দেশে বিডা’র সহযোগিতায় আমরা শোকেস বাংলা তুলে ধরব। যা দেশকে আরো এগিয়ে নিবে।

সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, বলেন উন্নত বাংলাদেশ বিনির্মানের জন্য অধিক পরিমানে বিদেশী বিনিয়োগের বিকল্প নেই, বিডা ও ফিকির অনশীদারিত্বের মাধ্যে দেশের বিনিয়োগ অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর