শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর নাগরপুরে তরমুজ ন্যায্যমূল্যে বিক্রিতে ভ্রাম্যমান আদালতের অভিযান।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ সময় দেখুন
বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর নাগরপুরে তরমুজ ন্যায্যমূল্যে বিক্রিতে ভ্রাম্যমান আদালতের অভিযান।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার এলাকায় তরমুজের ‘ন্যায্যমূল্য’ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে বটতলা, মাজার এলাকা সহ সদর এলাকার স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে তরমুজ অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৭ দোকানে মোট ৬,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, গত বুধবার ৬ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তরমুজ ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরণের অভিযান পরিচালনা করা হয়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে উপজেলা প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর