নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার ০৮ জুন ২০২২ শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো: রূপালী ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।
আগামী ০৯ জুন ২০২২ রোববার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জুন ২০২২ লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর আগামী ১৩ জুন ২০২২ রোববার লেনদেন চালু হবে।
রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ স্টোক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৮৮ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৮ জুলাই বিকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
সাউথইস্ট ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টোক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.২২ টাকায়।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১১ আগস্ট বিকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।






