মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

বুরো বাংলাদেশের সঞ্চয় ও কিস্তি পরিশোধ করা যাবে নগদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
বুরো বাংলাদেশের সঞ্চয় ও কিস্তি পরিশোধ করা যাবে নগদে


গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের ঝামেলা দূর করতে অনলাইন পেমেন্ট সুবিধা চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ।  বুরো বাংলাদেশের গ্রাহকেরা সহজেই ‘নগদ’-এর মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব এমএফআই ও গভর্নমেন্ট সেলস অপারেশন তানভীর চৌধুরী এবং বুরো
বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক প্রাণেশ চন্দ্র বণিক, বিশেষ কর্মসূচি পরিচালক মো. সিরাজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সেবার ফলে বুরো বাংলাদেশের গ্রাহকেরা খুব সহজেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর
মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।

এ বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, “যাত্রার শুরু থেকেই ‘নগদ’ গ্রাহকদের ঘরে বসে যেকোনো ধরনের লেনদেনের সুবিধা দিতে বিভিন্ন রকম প্রযুক্তিগত উদ্ভাবনী সেবা চালু রেখেছে। এখন থেকে ‘নগদ’ এবং বুরো বাংলাদেশের গ্রাহকেরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে পারবেন, যা ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠায় ‘নগদ’-এর জন্য আরেকটি মাইলফলক।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর