বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বেনাপোলে আ.লীগ নেতা মগর আলী হত্যা মামলার ২ আসামী গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২২৯ সময় দেখুন
বেনাপোলে আ.লীগ নেতা মগর আলী হত্যা মামলার ২ আসামী গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারন সম্পাদক মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুন (৪২) ও শামছুর রহমান (৬০) কে গ্রেফতারকরেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে যশোর রেল গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রধান আসামী হারুন নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে। অপর আসামী সামছুর রহমান কাগমারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। এতে মগর আলী নামে একজন আওয়ামীলীগ নেতা মারা যায়। ঘটনার পর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী হারুনসহ দুইজনকে গ্রেফতারকরা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর