রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৩ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চাহিদাপত্রের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকেগ্রেপ্তার করেছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকোজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ উপাচার্য ছিলেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি ছাড়াও স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এছাড়াও বেরোবির সাবেক এই ভিসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ১১১টি দুর্নীতির ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্রও প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর