বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন টিঙ্কার জান্নাত মীম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৯ সময় দেখুন
বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড পেলেন টিঙ্কার জান্নাত মীম


মালা খন্দকার এবং মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এওয়ার্ড’ এ বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতি পেলেন নারীদের প্ল্যাটফর্ম পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। গতকাল পহেলা সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়।

করোনাকালীন সময়ে পপ অফ কালার কমিউনিটি থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয় টিঙ্কার জান্নাত মীমকে। এই স্বীকৃতি সম্পর্কে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা আমাদের সদস্যদের ব্যবসা চালিয়ে সেবার জন্য প্রমোশনসহ অন্যান্য যে সাপোর্ট দরকার ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। সেইসাথে আর্থিকভাবে এবং মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রোভাইড করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ এই এওয়ার্ড পেয়েছি আমরা।

উল্লেখ্য, নারীদের নিয়ে কাজ করা ফেসবুক ভিত্তিক একটি কমিউনিটি “পপ অফ কালার” যার প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মীম। নারীদের এগিয়ে নেওয়ার জন্য এবং নারী উদ্যোক্তাদের ব্যাবসা, প্রচারনা এবং মানসিক সাপোর্টের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনপ্রিয় এই কমিউনিটি।

এছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখাইরুল ইসলাম, পরিচালক রায়হান রাফি প্রমুখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর