বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যা: আসামি ধরতে পুরস্কার ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮১ সময় দেখুন
ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যা: আসামি ধরতে পুরস্কার ঘোষণা – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যাকান্ড মামলার আসামিদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে তার পরিবার। উজ্জ্বল মিয়াজির বড় ভাই কিবরিয়া মিয়াজী জানান, উজ্জ্বল মিয়াজি হত্যাকান্ডের ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ২৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের ধরতে পারেনি। (মামলা নং-০৬, ০৭-০৫-২২)।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাইকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে চিহিৃ ত নৌ ডাকাতরা। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে। আমার পরিবার আমার ভাই হত্যার বিচাঁরের দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরাচ্ছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবে একই কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।

কিবরিয়া মিয়াজী বলেন, তাই আমি আমার ভাইয়ের খুনি উজ্জ্বল খালাসি ওরফে বাবলা, ফরিদ গাজী ও কবির খালাসি সহ অন্য আসামিদের ধরিয়ে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি।

অভিযুক্ত হত্যা মামলার ৩ আসামি হল- উজ্জ্বল খালাসি ওরফে বাবলা, ফরিদ কাজী ও কবির খালাসি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর