বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ব্যাংককে আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ব্যাংককে আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এর বার্ষিক সভা থাইল্যান্ডের ব্যাংককে ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হবে। আইওএসসিও এর উদ্যোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুন) সভার অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) একটি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) ও আইওএসসিও – এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সম্মানিত ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সভার শুরুতে আইওএসসিও’র ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনদার সিং বোর্ড সভার আলোচনার উপর আলোকপাত করেন। এরপর আইওএসসিও’র বোর্ডের চেয়ারম্যান এবং বেলজিয়ামের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড মার্কেটিং অথরিটির চেয়ারম্যান জিয়ান পার্ল সার্ভাইস সভায় উপস্থিত এপিআরসি’র সদস্যদের শুভেচ্ছা বিনিময় করে তার মতামত তুলে ধরেন।

এপিআরসি সভায় সিঙ্গাপুর, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাগুস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে, মালদ্বীপ, ব্রুনাই শ্রীলঙ্কা, নেপাল সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর