নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (০৫ ডিসেম্বর) ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৭ লাখ ৭২ হাজার ৬৩০টি শেয়ার ৫০ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।
দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার ফরচুন সুজের এবং
তৃতীয় সর্বোচ্চ ৯১ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের।






