বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ব্লক মার্কটে ৮৫ কোম্পানির ১৯৮ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ব্লক মার্কটে ৮৫ কোম্পানির ১৯৮ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৮ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৫৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার ৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রানার অটো ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মা ২ কোটি ৬৯ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ১৮ লাখ, বিএটিবিসি ৪ কোটি ৪৭ লাখ, বার্জার পেইন্টস ১ কোটি ৪৮ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ৫৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২ কোটি ২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ২ কোটি ৪২ লাখ, এমারেল্ড অয়েল ৬ কোটি ৫২ লাখ, ইবনে সিনা ৩ কোটি ৪৩ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ৯ লাখ, লুব-রেফবিডি ২ কোটি ৫১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৯১ লাখ, রেনেটা ২ কোটি ৯১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মা ৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর