নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৮ লাখ ২ হাজার ৫৫৭টি শেয়ার ৮৮ বার হাত বদলের মাধ্যমে ২৯ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে আইসিবির।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বিকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স, ইন্দোবাংলা ফার্মা, আইএফআইসি, ইসলামী ব্যাংক,কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল,ম্যাকসন্স স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পেনিনসুলা, ফার্মা এইডস, রহিমা ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইন্স্যুরেন্স, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।