মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

ব্লাডম্যানের ট্যুর ফর সোশাল গুডস সিজন ২ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
ব্লাডম্যানের ট্যুর ফর সোশাল গুডস সিজন ২ উদ্বোধন


বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবা প্রদানে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশী তরুণদের সামাজিক সংগঠন “ব্লাডম্যান” যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’ সিজন-০২ । বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুর্কী দূতাবাসে “ট্যুর ফর সোস্যাল গুডস” সিজন-০২ এর শুভ উদ্ভোদন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেক এর মত ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসার পাশাপাশি হেলথক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রদান করা হবে। এই আয়োজনের ইমপাক্ট পার্টনার ম্যাক্স গ্রুপ এবং দারাজ বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, “তুরস্ক বাংলাদেশের পুরান বন্ধু এবং তাদের সাথে সম্পর্ক আরো জোরদার করতে চাই।”

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ” তুরস্ক সরকার বাংলাদেশের বন্ধু এবং আমরা এই সামাজিক উদ্যোগে পাশে থাকতে পেরে খুশি। আমরা ব্লাডম্যানের মতো তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতে চাই।”

এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ভাইস চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তিনি বলেন, “ম্যাক্স গ্রুপ কোভিড ১৯ চলাকালীন সময়ে ১০ হাজার এর অধিক লোককে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করেছে। আমরা ১২ টি জায়গায় ব্লাডম্যান এবং এর সামাজিক উদ্যোগের জন্য আমাদের সহায়তা বাড়িয়ে দেব।”

ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোঃ শাহরিয়ার হাসান জিসান বলেন, “ট্যুর ফর সোশ্যাল গুডস এর প্রথম সিজনে আমরা ৪০০০ জনেরও বেশি লোককে স্বাস্থ্য পরামর্শ, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেছি। তুরস্ক সরকার, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং দারাজকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত এবং এটি যুবদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। “



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর