রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন খুবির ৭ শিক্ষক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০৩ সময় দেখুন
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন খুবির ৭ শিক্ষক


খুবি করেসপন্ডেন্ট

খুবি: গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ৭ জন শিক্ষক। অ্যাওয়ার্ডে ২০২০ সালের জন্য ৪ জন ও ২০২১ সালের জন্য ৩ জন শিক্ষক মনোনীত হয়েছেন।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড দেবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আশীষ কুমার দাস।

২০২০ সালের জন্য মনোনীত শিক্ষকরা হলেন- গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনছার ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক সৈয়দ আফরোজ কেরামত।

২০২১ সালের জন্য মনোনীত শিক্ষকরা হলেন- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল নাহিদ, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মো. আশফিকুর রহমান।

এছাড়া একই স্থানে আগামীকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একজন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা হলেন০ ইংরেজি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার রাজিয়া সুলতানা ও কর্মচারী হলেন রেজিস্ট্রার কার্যালয়ের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও শাখা প্রধানকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর