শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৪ সময় দেখুন
‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩

‎খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদের বোতল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার  গোবিন্দাসী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
‎
‎আটক ব্যক্তিরা হলেন—নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও গাড়ির মালিক শামীম আহমেদ, দিনাজপুরের চীন বন্দর উপজেলার বেলতলী গ্রামের কালুমুদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম। এ ঘটনায় জহুরুল নামে অপর এক চালক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি সাদা প্রাইভেটকারে করে শামীম আল মাসুম গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের নেতা রঞ্জু মন্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়।
‎
‎পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
‎
‎উদ্ধার করা মদের পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য এবং এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এখনো জানা যায়নি।
‎
‎খায়রুল খন্দকার
‎টাঙ্গাইল জেলা
‎ফোন ০১৭৪৮৩৭৩২৩৮
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর