সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

মহানবীকে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
মহানবীকে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
ভারতে হযরত মুহাম্মদকে (সা.) কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি সংসদ নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব হযরত মাওলানা শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, সদর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম রাজু, সহ-সভাপতি মুফতী আশরাফুজ্জামান কাসেম, মাওলানা আব্দুল হামিদ, আকরাম হোসেন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমে, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ প্রমুখ।

এ সময় শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর