রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৩০ সময় দেখুন
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে শ্রমিকদের বিক্ষোভ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের নূপুর শর্মা এবং আরও এক শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে গর্জে উঠেছে টাঙ্গাইলের শ্রমিকরা। টাঙ্গাইল জেলা ঢালাই শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার (২১ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলে “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান” স্লোগানে কম্পিত হয় টাঙ্গাইল জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড হয়ে স্কাউট ভবন ও শামসুল হক তোড়ন পার হয়ে সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, টাঙ্গাইল জেলা ঢালাই শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম, টাঙ্গাইল জেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন, ঢালাই সরদার মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা টাইলস মিস্ত্রি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিক সিকদার, শ্রমিক নেতা আব্দুর রহিম, আশিক আলী, মো. শুকুর মাহমুদ, মো. লাল চাঁন মিয়া, তোফাজ্জল হোসেন ও মোঃ এনামুল করিম ‘সহ অন্যান্যরা। এ কর্মসূচিতে বক্তারা বলেন, ভারতে সম্প্রতি দুই নেতার বক্তব্যে বিশ্বের মুসলমানরা ফুঁসে উঠেছে। এ আঘাত আমাদের কলিজায় লেগেছ। অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদে এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। এই বিষয়ের প্রতিবাদস্বরূপ সকলকে ভারতীয় পন্য বর্জনের আহবান জানান বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর